হামলায় কাঁপল তেল আবিব, ধ্বংসস্তূপে পরিণত বহু এলাকা
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিব ও আশপাশে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন, বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে ইরান দাবি করেছে, তাদের পরমাণু স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে। এই সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রেও পড়েছে—সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে হামলায় সেনারা আহত হয়েছেন।
