আগাম নির্বাচনকে কেন ভয় পাচ্ছেন নেতানিয়াহু?
ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিন দফায় দীর্ঘ ১৮ বছর ইসরায়েলের মসনদ দখলে রেখেছেন তিনি। কিন্তু ইরান যুদ্ধের পর তার সেই মসনদ এখন হারানোর উপক্রম। যুদ্ধে সুবিধা করতে না পারায় ইতোমধ্যেই ধস নেমেছে তার জনপ্রিয়তায়। বেকায়দায় পড়ে এখন গদি বাঁচাতে আগাম নির্বাচন এড়াতে চাইছেন ইসরায়েলি এই প্রেসিডেন্ট।
