ইউরোপে ব্যবহৃত ইলেকট্রিক গাড়ির বিক্রি কেন বাড়ছে?
২৮ ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধ এখন ১ মাসে পা রাখার পথে। থমকে আছে বৈশ্বিক জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ সরবরাহের রুট হরমুজ প্রণালী। আর এর প্রভাব পড়ছে বিশ্বব্যাপী। হু হু করে বাড়ছে জ্বালানির দাম। নাভিশ্বাস হয়ে উঠছে জনজীবন। আবার এই যুদ্ধই আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে কারো কাছে। এই যেমন জ্বালানি সংকটের কারণে ইউরোপে বেড়েছে ব্যবহৃত ইলেকট্রিক গাড়ির বিক্রি। যার ফায়দা লুটছে ইভি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ইরান যুদ্ধে কতটা সুপ্রসন্ন হলো ইভি গাড়ির ভাগ্য? চলুন জেনে আসা যাক।
