সরকারের সমালোচনা করে কী বলছে এনসিপি?
সরকারের বিভিন্ন অংশ জ্বালানি সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন৷ বলেন, তেল সিন্ডিকেটের সঙ্গে জড়িত বড় কোম্পানিতে অভিযান পরিচালনা করার ব্যর্থতাই প্রমাণ করে, সরকারের একটি অংশই সিন্ডিকেটের সঙ্গে জড়িত৷
