যুদ্ধ বন্ধের শঙ্কায় ইসরায়েলের তড়িঘড়ি হামলা
যুদ্ধ করেই যিনি অভ্যস্ত, তার কি আর যুদ্ধবিরতি পছন্দ হয়? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় তেমনটাই হয়েছে। তেলেবেগুনে জ্বলে উঠেছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান যখন যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব পর্যালোচনা করছে, তখন যুদ্ধ থেমে যেতে পারে, এমন শঙ্কায় ইরানে তীব্র হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
