আলোচনার কথা বলে কোন ফন্দি আঁটছেন ট্রাম্প?
কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামনে ইরানকে দুর্বল প্রতিপক্ষ মনে হলেও; সেই সমীকরণ এখন পাল্টে দিয়েছে তেহরান। মাস গড়ানোর পথে ইরান যুদ্ধ। প্রতিদিনই বাড়ছে যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ। হু হু করে বাড়ছে জ্বালানির দাম। চাপ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। এমন প্রেক্ষাপটে যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার কথা জানিয়েছেন ট্রাম্প। কিন্তু সমস্যা হলো- ট্রাম্পের এমন দাবি অস্বীকার করেছে ইরানের শীর্ষ কর্মকর্তারা। এতে কোন পক্ষ যে সত্যি বলছে সেটা ঠাহর করায় এখন কঠিন। তবে দু'পক্ষের পাল্টা পাল্টি দাবিতে কার কি লাভ সেটা বিশ্লেষণ করলে এ ব্যাপারে পরিষ্কার হতে পারবেন আপনিও। চলুন বুঝে আসা যাক পুরো বিষয়টা।
