অর্ধশত যাত্রী নিয়ে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরির ধাক্কায় পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে। ২৫ মার্চ বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়া তিন নম্বর ফেরি ঘাটের সামনে দুর্ঘটনাটি ঘটে। বাসটি অর্ধশত যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে ছেড়ে আসে।
