লেবাননের সার্বভৌমত্বে হাত দেওয়া যাবে না: ইসরায়েলকে কানাডা
দক্ষিণ লেবানন দখলে ইসরায়েলি যে পরিকল্পনা, সেটির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। সতর্ক করে দেশটি বলেছে, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা অবশ্যই লঙ্ঘন করা যাবে না। প্রতিবেশী দেশ লেবাননে ইসরায়েলি বাহিনীর বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতির মধ্যেই এমন সতর্কবার্তা দিল কানাডা।
