বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির সম্ভাবনা আছে কি?
আগামী ৭২ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি কেমন থাকবে, তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ১০ দিন পর্যন্ত বে অব বেঙ্গলে লঘুচাপ তৈরি হওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। ২৫ মার্চ রাজধানীর আবহাওয়া অধিদপ্তরে সারাদেশে ৭২ ঘন্টার সার্বিক পরিস্থিতি, বজ্রপাতসহ বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং শিলা বৃষ্টির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানা।
