চানখারপুলে অভিযান চালিয়ে কী পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর?
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশেপাশে এলাকায় অবস্থিত ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকগুলোর সেবায় অনিয়ম রোধ এবং সেবার মান নিশ্চিত করতে অভিযান চালানো হয়। ২৫ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় চানখারপুল এলাকায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা সহ বন্ধের নির্দেশ দেয়া হয়।
