যুক্তরাষ্ট্রকে এড়িয়ে কেন সমুদ্রতলে নজরদারি চালাচ্ছে চীন?
চীন প্রশান্ত, ভারত ও আর্কটিক মহাসাগরে সমুদ্রতল মানচিত্রায়ন ও নজরদারি চালাচ্ছে। তারা সমুদ্রের তলদেশ, পানির তাপমাত্রা, লবণাক্ততা ও স্রোতের তথ্য সংগ্রহ করছে। এসব তথ্য চীনের সাবমেরিন যুদ্ধের সক্ষমতা বাড়াতে এবং কৌশলগত সুবিধা দেয়। গবেষণা জাহাজ, সেন্সর ও নেটওয়ার্ক ব্যবহার করে তারা দক্ষিণ চীন সাগর, ভারত মহাসাগর ও গুয়াম, হাওয়াইসহ গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি করছে। বিশেষজ্ঞদের মতে, এই বিস্তৃত কার্যক্রম চীনের সামুদ্রিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত এবং যুক্তরাষ্ট্রের একচেটিয়া সামুদ্রিক তথ্য প্রাধান্য চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
