যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে সম্ভাব্য মধ্যস্থতাকারী পাকিস্তান
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। রণক্ষেত্রের লড়াই ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পর্দার আড়ালের কূটনীতি। দুই দেশকে এক টেবিলে বসাতে মধ্যস্থতাকারী হিসেবে এখন জোরালোভাবে উচ্চারিত হচ্ছে পাকিস্তানের নাম। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম ও কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে এ তথ্য।
