নেতানিয়াহুর কোন প্ররোচনায় ইরান যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প?
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান 'অপারেশন এপিক ফিউরি' শুরু হওয়ার পেছনে কেবল কৌশলগত হিসাব-নিকাশই নয়, বরং উচ্চপর্যায়ের রাজনৈতিক প্রভাব ও মনস্তাত্ত্বিক প্ররোচনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে- এমনটাই ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনা এ ক্ষেত্রে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। এ নিয়ে এক রোমহর্ষক তথ্য উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
