হরমুজ প্রণালিতে কি ৪০ বছরের আগের ইতিহাস ফিরে আসবে?
হরমুজ প্রণালী ঘিরে বর্তমান উত্তেজনা অনেককেই ট্যাঙ্কার যুদ্ধ–এর স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। ১৯৮০-এর ইরান-ইরাক যুদ্ধ থেকে শুরু হওয়া এই সংঘাত ধীরে ধীরে সমুদ্রপথে ছড়িয়ে পড়ে, যেখানে তেলবাহী জাহাজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়।কুয়েতকে রক্ষায় যুক্তরাষ্ট্র নৌবাহিনী মোতায়েন করে এবং অপারেশন আর্নেস্ট উইল শুরু করে। কিন্তু মাইন হামলা, ভুল শনাক্তকরণ এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বারবার প্রমাণ করে—এই সংঘাত কতটা বিপজ্জনক ছিল।বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের ঝুঁকি রয়ে গেছে। তবে এখন উন্নত অস্ত্র ও প্রযুক্তি যুক্ত হওয়ায়, কোনো ভুল বা সংঘাতের পরিণতি অতীতের চেয়ে আরও ভয়াবহ হতে পারে।
