কোন মামলায় গ্রেপ্তার লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী?
এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি। ২৪ মার্চ এ বিষয়ে এক সংবাদ সম্মেলন করা হয়েছে ডিবির পক্ষ থেকে।
