গ্রেপ্তার করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে
এক-এগারোর সময়ের আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
