ট্রাম্পের আল্টিমেটামে কাঁপছে এশিয়ার শেয়ারবাজার
হরমুজ প্রণালি খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটামের জেরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। সেই সঙ্গে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় চরম অস্থিরতা বিরাজ করছে আন্তর্জাতিক তেলের বাজারে।
