তেল নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন অনুযায়ী নেওয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই উল্লেখ করে জনগণকে প্যানিক না করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ২৩ মার্চ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবাই তেল পাবেন, তাই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
