যুক্তরাষ্ট্রে মাথাপিছু ঋণের বোঝা কতো ডলার?
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ, নতুন রেকর্ড গড়েছে। দেশটির মোট ঋণ এখন ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। ১৮ মার্চ এই ঋণের তথ্য সামনে আসে। খুব অল্প সময়ের মধ্যে ঋণের এই দ্রুত বৃদ্ধি ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
