আইসল্যান্ডের ভাটনাইয়োকুল: বিস্ময়কর হিমবাহ
আইসল্যান্ডের দক্ষিণ-পূর্বে অবস্থিত ভাটনাইয়োকুলে (Vatnajökull) ইউরোপের আয়তন অনুযায়ী দ্বিতীয় এবং ভলিউম অনুযায়ী বৃহত্তম হিমবাহ; যা দেশটির প্রায় ৮% এলাকা জুড়ে বিস্তৃত। এটি মূলত একটি বিশাল বরফের চাদর (ice cap); যার গভীরতা প্রায় ৯৫০ মিটার পর্যন্ত হয়। এর নিচে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি।
