যুদ্ধবিরতি নিয়ে দিনে একরকম বলে রাতেই সুর পাল্টাচ্ছেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে যুদ্ধের চতুর্থ সপ্তাহে এসে আবারও মিশ্র বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিনের বেলায় যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করলেও, রাতেই সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এতে পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
