পর্যটকদের নতুন স্বর্গরাজ্য এখন গোপালগঞ্জ
মধুমতি নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ বালুচরকে ঘিরে গোপালগঞ্জে তৈরি হয়েছে নতুন পর্যটন সম্ভাবনা। স্থানীয়রা যার নাম দিয়েছে মিনি কক্সবাজার। দিগন্তজোড়া সাদা বালু আর শান্ত নদীর জলরাশি দেখতে প্রতিদিনই যেখানে ভিড় করছেন হাজারও দর্শনার্থী।
