হরমুজ খুলে দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ট্রাম্পের; কী বলছে ইরান?
মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন এক লাফে নতুন মাত্রা পেল। এবার ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা না হলে বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
