কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের পেছনে দায়ী কে?
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেন–বাস সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
