কেন ইরান অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত ট্রাম্পের?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ মার্চ ইরানে চলমান সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় ইরানি তেল পরিবহনের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে ওয়াশিংটন।
