ইরানের সক্ষমতা জেনে চোখ কপালে পশ্চিমাদের
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার পারদ এবার আছড়ে পড়ল ভারত মহাসাগরে। কৌশলগত দ্বীপ দিয়াগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে অন্তত দুটি মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
