দুই মিনিটেই ঘুম: ‘মিলিটারি স্লিপ মেথড’ কি আসলেই কাজ করে?
বিছানায় শোয়ার পর এপাশ-ওপাশ করতে করতে ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যায়, কিন্তু চোখের পাতায় ঘুমের দেখা নেই—এমন সমস্যায় ভোগা মানুষের সংখ্যা বিশ্বে নেহায়েত কম নয়। অনিদ্রার এই যন্ত্রণাদায়ক অবস্থা থেকে মুক্তি পেতে অনেকেই ইন্টারনেটে নানা কৌশল খোঁজেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে 'মিলিটারি স্লিপ মেথড' নামে একটি কৌশল বেশ ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে মাত্র দুই মিনিটেই নাকি যে কেউ গভীর ঘুমে তলিয়ে যেতে পারেন! কিন্তু এই দাবি কতটা সত্যি?
