অপূর্ব সব পাহাড়ে ঘেরা ফ্রান্সের ‘আগ্নেয়গিরি রাজ্য’ ওভ্যারন
ফ্রান্সের 'আগ্নেয়গিরি রাজ্য' নামে পরিচিত ওভ্যারন (Auvergne) অঞ্চল মূলত চেইন দেস পুইস এর প্রায় ৮০টিরও বেশি বিলুপ্ত আগ্নেয়গিরির একটি নয়নাভিরাম সারি। এটি দেখতে সবুজ, ঢেউ খেলানো পাহাড়ের ওপর বসানো সুবিশাল প্রাকৃতিক নেকলেসের মতো। যেখানে রয়েছে গভীর জ্বালামুখ, দৃষ্টিনন্দন শঙকু ও অপূর্ব উপত্যকা।
