জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ সকাল সাড়ে ৮টায় এ জামাত শুরু হয়। প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর সঙ্গে এ জামাতে অংশ নেন। এ ছাড়া প্রধান ঈদ জামাতে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য এবং মুসলিম বিশ্বের কূটনীতিকরা অংশগ্রহণ করেন।
