ইরানের আঘাতে ‘ক্ষতিগ্রস্ত’ যুক্তরাষ্ট্রের গর্বের এফ-৩৫ যুদ্ধবিমান
ইরানের হামলায় এবার প্রথমবারের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 Lightning II। মধ্যপ্রাচ্যে একটি মার্কিন বিমানঘাঁটিতে যুদ্ধবিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ঘটনাটি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বিষয়টি নিশ্চিত করেছে।
