কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ কতটা বৈধ?
বিশ্বমঞ্চে উত্তেজনা যখন চূড়ায়, তখন নতুন করে প্রশ্ন উঠছে- কীভাবে শুরু হলো ইরান যুদ্ধ? আর সিদ্ধান্ত নিলই বা কে? ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন, তেমনি দেশের ভেতরেও তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এই যুদ্ধ কি সত্যিই জরুরি ছিল, নাকি ছিল ক্ষমতার সীমা অতিক্রমের এক উদাহরণ? কংগ্রেসকে পাশ কাটানো, অস্পষ্ট লক্ষ্য আর আসন্ন হুমকির যুক্তি -সব মিলিয়ে পরিস্থিতি এখন আরও জটিল। প্রশ্ন একটাই- এটি কি আদৌ কৌশল, নাকি অজানা পরিণতির দিকে এগিয়ে যাওয়া এক বিপজ্জনক সিদ্ধান্ত?
