রাজধানীতে শেষ সময়ে ঈদের কেনাকাটা কেমন চলছে?
ঈদের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। ১৯ মার্চ দুপুরের পর রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া এবং এর আশপাশের এলাকাগুলোতে গিয়ে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ফুটপাত থেকে শুরু করে বড় দোকান—সবখানেই এখন তিল ধারণের ঠাঁই নেই। পোশাকের সঙ্গে মিলিয়ে অলংকার কিনছেন কেউ কেই। কেউ কেউ কিনছেন পরিবারের সদস্যদের পোশাক।
