ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে কী ক্ষতি হলো?
১৮ মার্চ রাতে ইরান ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে তেল আবিব-এর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং এক বিদেশি শ্রমিক নিহত হন। একই সময়ে পশ্চিম তীর-এ ক্লাস্টার বোমার আঘাতে তিন ফিলিস্তিনি নারী নিহত ও ১৩ জন আহত হন। রাতভর বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে।
