জাতীয় ঈদগাহের নিরাপত্তা নিয়ে কী বললেন ডিএমপি কমিশনার?
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ও রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কমিশনার মো. সরওয়ার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারির ঘোষণা দিয়েছেন। ১৯ মার্চ সাংবাদিকদের তিনি জানান জাতীয় ঈদগাহসহ বড় ঈদগাহগুলোতে ডগ স্কোয়াড, সোয়াত (SWAT) টিম এবং বম্ব ডিসপোজাল ইউনিট নিয়োজিত থাকবে।
