মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনে কি ইউরোপের অর্থনীতিও পুড়বে?
ইউরোপের কোনো সেনা ইরানের মাটিতে যুদ্ধ করছে না, তেহরানে বোমাবর্ষণ করছে না কোনো যুদ্ধবিমানও। কিন্তু তা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ সংঘাতের সবচেয়ে ভারী বোঝাটি কি দিন শেষে ইউরোপের কাঁধে এসেই পড়বে? আটলান্টিকের ওপারের মিত্রদের এই যুদ্ধের কারণে ইউরোপীয়দের অর্থনীতি, রাজনীতি এবং সমাজকাঠামো কি দাঁড়িয়েছে এক নজিরবিহীন খাদের কিনারে?
