পোশাক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে কী জানিয়েছে বিজিএমইএ?
দুটি কারখানা ছাড়া দেশের ৯৯.৯১ শতাংশ পোশাক কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়েছে। ঈদ বোনাস দেয়া হয়েছে চারটি বাদে ৯৯.৮১ শতাংশ কারখানায়। ১৮ মার্চ রাজধানীর বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান।
