দেশে প্রথম ডিফেন্স ইকোনমিক জোন কি শিল্প খাতে বিপ্লব আনবে?
দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও বিদেশি-দেশি বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো দেশের প্রথম ''ডিফেন্স ইকোনমিক জোন'' তৈরি করা।১৫ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ এই চারটি প্রধান বিনিয়োগ সংস্থা যৌথভাবে এই পরিকল্পনা তৈরি করেছে। এবং পরিকল্পনাটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে।
