কেন হঠাৎ চীন সফর পেছালেন ডোনাল্ড ট্রাম্প?
৩১ মার্চ চীন সফরের কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আগে থেকেই শঙ্কা ছিল, সফরটি যেকোনো সময় পিছিয়ে যেতে পারে। এবার সেই শঙ্কাই বাস্তব হলো। ১৬ মার্চ হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, যুদ্ধ পরিস্থিতি সরাসরি তদারকি করার লক্ষ্যে তিনি সফরটি অন্তত এক মাস পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।
