‘ক্লিন ব্রেক’ নীতি বাস্তবায়নে কেন এত মরিয়া ইসরায়েল?
মধ্যপ্রাচ্য জুড়ে এখন অস্থিরতার ঢেউ। ইরানে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। অথচ, এর পটভূমি রচিত হয়েছে ১৯৯৬ সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রথম মেয়াদেই। সে সময় নেতানিয়াহুকে রাষ্ট্র পরিচালনার জন্য একটি নীতি প্রণয়ন করে দিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাবেক সহকারী সচিব রিচার্ড পার্লের নেতৃত্বাধীন একদল গবেষক। যা 'ক্লিন ব্রেক' নীতি নামে পরিচিত। পুরোনো নীতি থেকে সম্পূর্ণ রূপে বেরিয়ে আসতে নেওয়া এ নীতিতেই ছিল ইরান অভিযানের কথা। যা এখন বাস্তবায়নে জোর চেষ্টা চালাচ্ছে নেতানিয়াহু সরকার। কেন এই নীতি বাস্তবায়নে এতটা মরিয়া ইসরায়েল? কি আছে এই নীতিতে?
