ঢাবিসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
নানা জল্পনা-কল্পনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এই গুরুদায়িত্ব পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক এতোদিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই ঘোষণা দেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে।
