জ্বালানি তেল নিয়ে ভোগান্তি শেষ হবে কবে?
রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে এখনো জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে ক্রেতাদের। তেল সংকট নিয়ে আগের মতো আতঙ্ক না থাকলেও সরবরাহ সীমিত থাকায় রাজধানীবাসীর ভোগান্তি পুরোপুরি কাটেনি। দ্রুত তেল সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
