পাকিস্তান-আফগানিস্তানের সম্পর্ক ফের কেন উত্তেজনাপূর্ণ?
ইরান যুদ্ধের মধ্যে গত কয়েকদিন অনেকটা থমকে ছিল পাকিস্তান-আফগানিস্তান সংঘাত। তবে ছাইয়ের নিয়ে চাপা পড়া সেই আগুন যেন আবার জ্বলে উঠেছে। প্রতিবেশী দেশের অভ্যন্তরে বড় পরিসরে অভিযান শুরু করেছে ইসলামাবাদ। জবাব দিতে পিছ পা হচ্ছে না আফগানিস্তানের সন্ত্রাসীগোষ্ঠীগুলো। এতে বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। এই প্রেক্ষাপটে কবে থামবে রক্তক্ষয় সেই প্রশ্ন আসছে ঘুরেফিরে।
