মার্কিনীদের কেন সৌদি ছাড়তে বলছে যুক্তরাষ্ট্র?
দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ। প্রতিনিয়তই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। কিন্তু কোনো পক্ষই হাল ছাড়তে নারাজ। যুদ্ধের শুরুতে অসম লড়াই মনে হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ধারণা পাল্টে দিচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত আক্রমণ সামলে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। এতে বেকায়দায় পড়ে এখন মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিনীদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরতে বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
