আরব শেখদের স্বপ্নের নগরী দুবাইয়ের ভাবমূর্তি কি ঝুঁকিতে?
দুবাই, দ্যা সিটি অব গোল্ড। বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক রাজধানী। কী নেই এই শহরে? বিলাসবহুল পর্যটন কেন্দ্র, হোটেল, রেস্তোরা শপিংমল, আয়েশি জীবনের সব উপকরণ। শহরের প্রতিটি ইট-পাথরের ভাঁজে ভাঁজে আভিজাত্যের ছোঁয়া। আরব শেখদের গড়া এক স্বপ্নের নগরী- যা কিনা গোটা দুনিয়ার বিত্তবানদের নিরাপদ আবাসস্থলও বটে। সেই তকতকে ঝকঝকে শহর ছেড়েই এখন পালাতে চাইছেন অনেকে। বিলাসী জীবনের মোহ ভুলে কোনরকমে জীবন বাঁচতে চাইছেন তারা। ইরান যুদ্ধের প্রভাবে নিরাপদ ও স্থিতিশীল এই শহরটিই আজ কঠিন এক বাস্তবতার মুখোমুখি। ঝুঁকিতে পড়েছে শহরটির ভাবমূর্তি। সেই ঝুঁকি কতটা?
