চীনের কৌশলী চালে যুক্তরাষ্ট্র ও ইউরোপ কি চাপে পড়ছে?
চীন আফ্রিকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে ৫৩ দেশের পণ্যের ওপর শুল্ক তুলে দিয়েছে। একমাত্র এসোয়াতিনি বাদ, কারণ তারা তাইওয়ানকে স্বীকৃতি দেয়। এর ফলে আফ্রিকার পণ্য সহজে চীনে যাবে, আর যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রভাব কমবে। বিশ্লেষকরা বলছেন, চীন একসাথে ব্যবসা বাড়াচ্ছে ও রাজনৈতিক বার্তাও দিচ্ছে; আফ্রিকাকে নিজেদের প্রভাবের মধ্যে আনছে।
