আমলাতান্ত্রিক জটিলতার কারণে জ্বালানি তেলের সংকট: পাম্প মালিক সমিতি
ফিলিং স্টেশনগুলোতে এখনও স্বাভাবিক হয়নি জ্বালানি সরবরাহ। যার কারণে দিনে-রাতে রয়েছে গ্রাহকের উপচে পড়া ভিড়। আমলাতান্ত্রিক জটিলতার কারণে জ্বালানি তেল বিতরণে সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ১২ মার্চ রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে একখা জানিয়েছে সংগঠনটি।
