ইরান যুদ্ধের ধাক্কায় কীভাবে পাল্টে গেল পাশার দান?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন রাশিয়ার তেলের নাগাল থেকে ভারতকে দূরে রাখতে। লক্ষ্য একটাই, ইউক্রেন যুদ্ধে পুতিনের অর্থের যোগান বন্ধ করা। কিন্তু পাশার দান পাল্টে গেছে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত এখন উল্টো ফল দিতে শুরু করেছে।
