ডিজিটাল আর্থিক সেবা নিয়ে বাংলালিংকের পরিকল্পনা কী?
পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পিএসপি সেবা চালুর জন্য অনাপত্তিপত্র পেয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক। প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি শেষ করে ধাপে ধাপে এই পেমেন্ট সেবা চালু করার পথে বাংলালিংকের মূল কোম্পানি ভিওন। অন্যদিকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য যৌথভাবে আবেদন করেছে বাংলালিংকের মূল কোম্পানি ভিওন ও দেশীয় ব্যবসায়ী গ্রুপ স্কয়ার।
