সংসদে রাষ্ট্রপতির ভাষণ: জামায়াতসহ বিরোধীদলের সদস্যদের তীব্র প্রতিবাদ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন। এ সময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাঁদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ করসহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান। পরে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে জামায়াতসহ বিরোধীদলের সদস্যরা ওয়াক আউট করেন।
