ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে নেওয়া হল যেসব সিদ্ধান্ত
শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ১২ মার্চ সকাল ১১টায় এই অধিবেশন শুরু হয়। প্রথম দিনই নির্বাচিত করা হয় স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ ছাড়া তিনি সংসদে ভাষণ দেন।
